Web Analytics

জাপানের উত্তরাঞ্চলীয় একটি শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ আড়াই হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছে। সরকারি মুখপাত্র মিনোরু কিহারা জানান, দুই দিন আগে আগুন লাগার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইওয়াতে অঞ্চলের পার্বত্য এলাকায় ৪০০ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। আগুনের শিখা স্থানীয় ওৎসুচি শহরের বাড়িঘরের দিকে ধেয়ে আসছে এবং পাশের বনাঞ্চল থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

দীর্ঘ শুষ্ক শীতকাল দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। গত বছর ইওয়াতের ওফুনাতো শহরে যে আগুন লাগে, সেটি গত অর্ধশতাব্দীর মধ্যে জাপানের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে বিবেচিত হয়। কিহারা জানান, আগুনের তীব্রতার কারণে প্রায় ৭০০ দমকলকর্মী ও ১৩টি বিমান আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।

সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ৩২৯ জন বাসিন্দা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।