Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে প্রকাশিত ‘ভারতীয় আধিপত্যবাদের কাঁটাতারে ঝুলে থাকা শহীদ ফেলানী’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার, ৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় ডাকসুর সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাকসুর জিএস এস. এম. ফরহাদ। স্মারকগ্রন্থের সম্পাদক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ শুভেচ্ছা বক্তব্য দেন।

এস. এম. ফরহাদ বলেন, বইটিতে ফেলানীর বাবা-মা, স্কলার, তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য ও অনুভূতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাঁর ভাষ্যে, ফেলানীর ঘটনাকে কেবল একটি হত্যাকাণ্ড হিসেবে নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কাঠামো ও নীতির বাস্তবতার সঙ্গেও উপস্থাপন করা জরুরি। তিনি সাহিত্য, সংস্কৃতি, লেখা, গল্প ও সিনেমার মাধ্যমে ফেলানীর কথা বারবার বলার আহ্বান জানান।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ফেলানীর স্মৃতিকে স্থায়িত্ব দিতে এবং সাংস্কৃতিক লড়াইয়ের অংশ হিসেবে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে। দেশব্যাপী চিঠি প্রতিযোগিতায় পাওয়া প্রায় ২০০ চিঠির মধ্যে বাছাইকৃত ১৩টি চিঠি এতে ছাপা হয়েছে। অনুষ্ঠানে সহ-সম্পাদক, ডাকসুর বিভিন্ন সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।