Web Analytics

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে একটি বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা করে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বশিরিয়া আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে একটি মুরগির খামারে মালিকের পাতা ফাঁদে বিড়ালটি আটকা পড়ে এবং পরে তাকে হত্যা করা হয়। পরদিন সকালে পিলারে ঝোলানো মৃত প্রাণিটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

পরিবেশ সচেতনদের মতে, আবাসস্থল ধ্বংস ও খাদ্য সংকটের কারণে মেছো বিড়াল প্রায়ই লোকালয়ে চলে আসে। তারা ইঁদুর ও সাপ খেয়ে কৃষকের উপকার করে, তাই এদের হত্যা প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী, মেছো বিড়াল সংরক্ষিত প্রাণি এবং এদের হত্যা জামিন অযোগ্য অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও এক থেকে দশ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

উপকূলীয় বন বিভাগের সন্দ্বীপ রেঞ্জের কর্মকর্তা জানান, ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।