Web Analytics

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সার সংগ্রহ, মজুদ ও বিতরণে অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি বরদাশত না করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রোববার রাজধানীর গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার নতুন সার গুদাম উদ্বোধনের পর তিনি এ কথা বলেন। সরকারি সম্পদ ব্যবস্থাপনায় অবহেলা ও দায়িত্বহীনতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সময়মতো কৃষকের হাতে প্রয়োজনীয় সার না পৌঁছালে উৎপাদন ব্যাহত হতে পারে এবং উৎপাদন ব্যয় বাড়বে। এ কারণে সার সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএডিসির প্রায় ২০০ গুদামে দৈনিক সার প্রবেশ ও বিতরণের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। এতে মজুদ পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। অতিরিক্ত বা অপরিকল্পিত সার ব্যবহারে মাটির উর্বরতা ও অম্লতার ভারসাম্য নষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি ‘মা মাটি উন্নয়ন কর্মসূচি’র আওতায় মাটি পরীক্ষা করে সুষম সার ব্যবহারের কথা বলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।