Web Analytics

হরমুজ প্রণালি পারাপারের নিয়ম ভঙ্গের অভিযোগে ৪৫টি ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। ইরান-প্রতিষ্ঠিত নতুন সংস্থা পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ রোববার রাতে এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানায়। তেহরান বলেছে, তালিকাভুক্ত ট্যাংকারগুলোর মাধ্যমে পণ্য পরিবহনকারী যেকোনো জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কালো তালিকাভুক্ত জাহাজগুলোকে জরিমানা করা, আটক করা এবং তাদের পণ্য জব্দ করা হতে পারে। তালিকায় বড় অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বহনকারী ট্যাংকার, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিবাহী ট্যাংকার এবং ক্লিন প্রোডাক্টস পরিবহনকারী জাহাজ রয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যে এই সতর্কতা জারি হলো। ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন যেকোনো হুমকির জবাব হবে বিধ্বংসী। তেহরান আগে জানিয়েছিল, হরমুজ প্রণালি ব্যবহারে জাহাজমালিকদের অনুমোদন নিতে এবং নিরাপত্তাসহ বিভিন্ন সেবার জন্য অর্থ দিতে হবে। সংঘাতের আগে এই জলপথে বিশ্বের দৈনিক অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হলেও এখন চলাচল ব্যাপকভাবে কমেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।