Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র তাদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। ওয়াশিংটন ইরানের তেল বিক্রির ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করায় এই অভিযোগ তোলা হয়েছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ১৮ জুন স্বাক্ষরিত ওই সমঝোতা স্মারকের অনুচ্ছেদ ১০ লঙ্ঘন করেছে।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ট্রেজারি বিভাগের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে দ্বিপক্ষীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, সমঝোতা স্বাক্ষরের ২০ দিনের মধ্যেই এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অসদাচরণ ও খারাপ উদ্দেশ্যের প্রমাণ এবং এটি দেখায় যে মার্কিন প্রশাসনের ওপর ভরসা করা যায় না।

তেহরান আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চুক্তির বিভিন্ন ধারা বারবার লঙ্ঘন করছে। উদাহরণ হিসেবে লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতায় যুক্তরাষ্ট্রের পরোক্ষ ইন্ধনকে চুক্তি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।