Web Analytics

মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত গাংনী উপজেলার ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রোববার দুপুরে বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। মেহেরপুর নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন ফাঁসির রায়ের বিষয়টি নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন গাংনীর চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের পুত্র।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন পঞ্চম শ্রেণির ওই ছাত্রী তার পিতাকে খাবার দিতে মাঠে গেলে শাকিল দেশীয় অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে পাশের পাটখেতে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে ধর্ষক পালিয়ে যায়, পরে গ্রামবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শিশুর পিতা ইছানুল হক গাংনী থানায় মামলা দায়ের করেন।

আদালত ভার্চুয়ালি ও সশরীরে ১২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে এবং মেডিকেল রিপোর্টসহ প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।