Web Analytics

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে দায়িত্ব পালনরত অন্তত আট মার্কিন নৌসদস্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হুং কাও সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ডকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানান। ঘটনাগুলোর সময় উল্লেখ করা হয়নি।

আত্মহত্যার চেষ্টাকারীদের মধ্যে বিমানবাহী রণতরি, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ, ডেস্ট্রয়ার স্কোয়াড্রন, সহযোগী যুদ্ধজাহাজ এবং বিমান স্কোয়াড্রনের সদস্যরা ছিলেন। তবে অভিযানের সময় কোনো নৌসদস্য আত্মহত্যা করে মারা যাননি বলে চিঠিতে উদ্ধৃত তথ্যে বলা হয়েছে।

প্রায় ছয়টি জাহাজ নিয়ে গঠিত এই বহরে ৬ হাজার থেকে ৭ হাজার নৌসেনা ছিলেন। তারা ছয় মাসেরও বেশি সময় সমুদ্রে থেকে উচ্চমাত্রার সামরিক অভিযান পরিচালনা করেন। সমুদ্রে ২৮৬ দিন থাকার পর ইউএসএস আব্রাহাম লিংকন ২ সেপ্টেম্বর থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।