Web Analytics

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, একই ঘটনায় আরও পাঁচজন সেনা গুরুতর আহত হয়েছেন এবং কয়েকজন সামান্য শারীরিক ও মানসিক আঘাতে আক্রান্ত হয়েছেন। আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চলছে এবং ধীরে ধীরে তাদের দায়িত্বে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মার্কিন সেন্টাল কমান্ড জানিয়েছে, বড় ধরনের যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিক্রিয়া প্রচেষ্টা চলমান আছে, যদিও বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের পরিচয় ও অতিরিক্ত তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না; নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর বিস্তারিত জানানো হবে।

ঘটনাটি ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে, যেখানে যুক্তরাষ্ট্র বৃহত্তর আঞ্চলিক অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।