Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঔষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা সভাপতি এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন।

সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও অধ্যাপক ড. এ এফ এম মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ও সহযোগী অধ্যাপক তাহমিনা খানম। সদস্য হিসেবে বিভিন্ন বিভাগের শিক্ষকরা নির্বাচিত হয়েছেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ও কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক পদাধিকার বলে সদস্য হয়েছেন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতারা ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।