এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি ও চাকরি জাতীয়করণসহ ১০ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ জোট এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, তাদের দাবিগুলো আগামী ৩১ আগস্টের মধ্যে পূরণ করতে হবে।
দাবির মধ্যে প্রচলিত বিধি অনুযায়ী বেতন, বৈষম্য দূর করতে জাতীয়করণ, দ্রুত বদলি, শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়িভাড়া এবং স্বীকৃত প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার বিষয় রয়েছে। তারা এনটিআরসিএর বদলে পিএসসি-২ চালু, প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগ, অবসরের বয়স ৬৫ বছর এবং নৈশপ্রহরীদের ছুটি ও দ্বিতীয় নৈশপ্রহরী নিয়োগও চেয়েছে।
প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন আহমদ অভিযোগ করেন, ১৫ আগস্ট থেকে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের এককালীন অর্থপ্রদানের পরিকল্পনা আগের সুবিধার তুলনায় কম। তিনি বলেন, সরকার গঠনের প্রায় ১৮০ দিন পরও জাতীয়করণের উদ্যোগ দেখা যায়নি এবং ঘোষিত ১০ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি বাস্তবায়িত হয়নি। দাবি না মানলে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ, বিভাগীয় সমাবেশ এবং বৃহত্তর আন্দোলনের জন্য সংগ্রাম কমিটি গঠনের কথা বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।