Web Analytics

ইরান যুদ্ধ এবং অন্যান্য অ-যুদ্ধকালীন ব্যয় মেটাতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অতিরিক্ত ৮ হাজার কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন উপ-প্রতিরক্ষা সচিব স্টিফেন ফেইনবার্গ। চলতি সপ্তাহে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে ফোনালাপে তিনি এ তথ্য জানান বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে কংগ্রেসে একটি সম্পূরক বাজেট প্রস্তাব পাঠানো হতে পারে, যাতে প্রতিরক্ষা খাতের পাশাপাশি কৃষি ও দুর্যোগ সহায়তার মতো অপ্রতিরক্ষামূলক খাতও অন্তর্ভুক্ত থাকবে। পেন্টাগন ও হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং রয়টার্স তাৎক্ষণিকভাবে তথ্য যাচাই করতে পারেনি।

এর আগে এপ্রিল মাসে পেন্টাগনের এক কর্মকর্তা জানান, ইরান যুদ্ধে প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় হয়েছে, যা ছিল প্রথম আনুষ্ঠানিক হিসাব। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের যৌথভাবে শুরু করা এই যুদ্ধের মোট খরচ এখনো স্পষ্ট নয়। এর আগে ২০০ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব কংগ্রেসে তীব্র বিরোধিতার মুখে পড়েছিল।

বাজেট বিতর্কের মধ্যে হোয়াইট হাউস ট্রাম্পের ১ লাখ ৫০ হাজার কোটি ডলারের বার্ষিক সামরিক বাজেট প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে, যা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের রাজনৈতিক অগ্রাধিকারের প্রতিফলন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।