Web Analytics

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যে সরকারের প্রথম অগ্রাধিকার হলো কোনো পণ্যের দাম না বাড়ানো। এজন্য নিয়মিতভাবে সরবরাহ ও আমদানি পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, দাম বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম বাড়ানোর প্রস্তাব দেয়। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন প্রস্তাবটি যাচাই করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

বৈঠকে সরবরাহকারীদের মুনাফা সমন্বয়ের জন্য কিছু অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে, তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।