Web Analytics

শুক্রবার পার্ক দে প্রিন্সেসে মোনাকোর কাছে ২-১ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে পিএসজি। লুইস এনরিকের দল ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়ে ৩১ মিনিটে মার্কিনিয়োসের গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মোনাকো। ৫৮ মিনিটে ফ্লাভিও নাজিনিয়ো সমতা ফেরান, আর ৭২ মিনিটে স্ট্যানিস ইদুম্বো জয়সূচক গোল করেন।

আগের দুই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও ড্র করে হার এড়িয়েছিল পিএসজি, কিন্তু এবার তারা আর ম্যাচে ফিরতে পারেনি। এই হার এসেছে এমন সময়ে, যখন পিএসজি কোচ লুইস এনরিকসহ পাঁচ ফুটবলারের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে। জোয়াও নেভেস, লুকাস বেরালদো, সেনি মায়ুলু ও উইলিয়াম পাচোর চুক্তি ২০৩১ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফ্যাবিয়ান রুইজের নতুন চুক্তি ২০২৮ পর্যন্ত।

তিন ম্যাচ শেষে এখনো কোনো জয় নেই পিএসজির। দুই ড্র ও এক হারে দুই পয়েন্ট নিয়ে টানা চ্যাম্পিয়নরা লিগ ওয়ানের টেবিলে ১২তম স্থানে নেমেছে। অন্যদিকে তিন ম্যাচের সবকটি জিতে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোনাকো। তাদের পেছনে সাত পয়েন্ট নিয়ে আছে অলিম্পিক লিঁও ও লিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।