Web Analytics

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকেরা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কটি আবারও উত্তাল হয়ে ওঠে।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ, পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনের মধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। তবু শ্রমিকেরা কেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী খান বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যাত্রীরা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।