Web Analytics

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গ্রিসের রাজধানী এথেন্সে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যে প্রণালিটি সম্পূর্ণ খুলে দিতে হবে এবং কোনো টোল বা মাশুল ছাড়াই নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ম্যাক্রোঁর এই মন্তব্য আসে ফরাসি জ্বালানি কোম্পানি টোটাল-এনার্জির প্রধান নির্বাহী প্যাট্রিক পুয়ানের সতর্কবার্তার এক দিন পর। পুয়ান বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতি দেখা দিতে পারে। তিনি সতর্ক করেন, যদি এই পরিস্থিতি আরও দুই বা তিন মাস স্থায়ী হয়, তবে বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকটে পড়বে, যার প্রভাব ইতোমধ্যে এশীয় দেশগুলোতে দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে এর মারাত্মক পরিণতি এড়ানো সম্ভব নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।