Web Analytics

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার সন্ধ্যায় উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

শনিবার ইরানের সেনাবাহিনী জানায়, কথিত হামলার পর পাইলটকে অভিযান বাতিল করতে হয় এবং তিনি কাছের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। তবে ওই বিমানবন্দরের পরিচয় বা যুদ্ধবিমানটির ক্ষয়ক্ষতির বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক কমান্ড সেন্টকম ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, শুক্রবার কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ইরান হামলা চালায়নি এবং অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদ রয়েছে। সেন্টকম আরও জানিয়েছে, তাদের বিমানগুলোর অবস্থান সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে আছে। ইরানের দাবির পক্ষে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।