Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরাইলের সংঘাত দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে ইয়েমেনের হুতিরা ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে বাব আল–মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে বলে আলজাজিরা জানিয়েছে।

সানায় আলজাজিরার প্রতিবেদক ইউসেফ মাওরি জানিয়েছেন, দক্ষিণ ইসরাইলে হুতিদের হামলা আরও তীব্র হয়েছে। হুতি নেতারা বলেছেন, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হামলা বন্ধ হবে না। তাদের প্রধান দাবি হলো, ইসরাইলকে গাজায় যুদ্ধবিরতি মানতে হবে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইসরাইলের অংশগ্রহণ বন্ধ রাখতে হবে।

হুতিদের শীর্ষ নেতা মোহাম্মদ আল–বুখাইতি জানিয়েছেন, সংঘাত বাড়ানোর জন্য তাদের হাতে আরও কৌশল রয়েছে, যার একটি হতে পারে বাব আল–মান্দেব প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।