Web Analytics

হুথিরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্গম ও পাহাড়ি সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন চৌকিতে সাম্প্রতিক কয়েক মাসে একাধিক ছোট পরিসরের স্থল অভিযান চালিয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শেষ দিকে অন্তত একটি অভিযান নজরদারি সরঞ্জামের মাধ্যমে শনাক্ত হয়। এক পশ্চিমা কর্মকর্তার দাবি, হুথিরা সীমান্ত নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত কিছু হালকা আগ্নেয়াস্ত্র দখল করে থাকতে পারে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এসব অভিযান আগে প্রকাশ্যে আসেনি। তথ্য সত্য হলে, ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সৌদি ভূখণ্ডে হুথিদের স্থলপথে অনুপ্রবেশ ও হামলার এটি প্রথম ঘটনা হবে। ২০২২ সালের যুদ্ধবিরতির আগে সৌদি সীমান্তবর্তী শহর ও সামরিক ঘাঁটিতে হুথিদের অনুপ্রবেশের চেষ্টা এবং স্থল অভিযান নিয়মিত ঘটত।

ইয়েমেন বিশেষজ্ঞ মোহাম্মদ আল-বাশা বলেন, সীমান্তে হুথিদের হামলার পরিধি ও তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। তাঁর মতে, দূরপাল্লার ড্রোন, স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মর্টার নিক্ষেপে সক্ষম কোয়াডকপ্টার ও স্নাইপার ব্যবহারের পর স্থল হামলায় ফেরা সময়ের ব্যাপার। রয়টার্স সোমবার জানায়, হুথিরা এডেন বন্দরের ৫০ মাইলের মধ্যে পৌঁছেছে এবং তাইজ ঘিরে রেখেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।