Web Analytics

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার ঐতিহ্যবাহী সালটিয়া বাজারে বুধবার দুপুরে অভিযান চালিয়ে প্রায় ২৫ কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাজারের উন্মুক্ত স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানের বেআইনি সম্প্রসারণ অংশ ভেঙে ফেলা হয়।

উদ্ধারকৃত জমিটি পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, যা এখন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হাটের কাজে ব্যবহার করতে পারবেন। গফরগাঁও থানার পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ অভিযানে সার্বিক সহযোগিতা করেছে।

সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সরকারি খাসজমি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।