Web Analytics

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জার্মান পক্ষ বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করে। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ এবং দেশে গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে একদলীয় শাসন ফিরে না আসে। উভয় পক্ষ বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।