Web Analytics

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে ইউজিসি কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে প্রাপ্ত পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদের কপি ইউজিসি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। এসব প্রোগ্রাম হলো বিবিএ, ইংরেজিতে অনার্স, এলএলবি (অনার্স), অর্থনীতিতে অনার্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের কনফিডেন্স সার্টিফিকেটের কপিও উপস্থাপন করা হয়।

ইউজিসি চেয়ারম্যান সনদগুলো গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং প্রিমিয়ার ভার্সিটির এই অর্জনকে সাধুবাদ জানান। তিনি অর্জিত মান ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা চেয়ারম্যানের কাছে তুলে ধরেন।

এই সাক্ষাৎ বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও জাতীয় অ্যাক্রেডিটেশন মানদণ্ডে সামঞ্জস্য রক্ষার প্রচেষ্টাকে আরও জোরদার করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।