Web Analytics

ভারতীয় ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ ২৩ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে একটি নোটিস জারি করেছে। নিষেধাজ্ঞাটি ভারতের নিবন্ধিত সব বিমান এবং ভারতীয় এয়ারলাইনস বা অপারেটরদের পরিচালিত বা ইজারা নেওয়া বিমানের ক্ষেত্রে প্রযোজ্য, যার মধ্যে সামরিক ফ্লাইটও রয়েছে।

এই আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত প্রথম নেওয়া হয় ২০২৩ সালের ২৩ এপ্রিল। সর্বশেষ নোটিসটি বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর জন্য জারি হওয়া ১৭তম নোটিস। ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলেগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে।

হামলার ঘটনায় ভারত পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। ইসলামাবাদ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানায়। পাকিস্তান ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পর ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি বিমান সংস্থার জন্য আকাশসীমা বন্ধ করে। ২০২৫ সালের ৬ ও ৭ মে হামলা ও পাল্টা অভিযানের পর প্রায় ৮৭ ঘণ্টার সংঘাত চলে। পরে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।