Web Analytics

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার আলোচনার উদ্দেশ্যে পাকিস্তান সফরে যাচ্ছেন। অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, মঙ্গলবার সকালেই তিনি যুক্তরাষ্ট্র ছাড়বেন। সিএনএনকে একাধিক সূত্র জানিয়েছে, বুধবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদলের দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের পরিকল্পনা রয়েছে, খবর বিবিসি বাংলার।

সোমবার বিবিসিকে একটি সূত্র জানায়, ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল শিগগিরই পাকিস্তান সফরে যাবে। তবে ইরান আলোচনায় অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরান এখনো কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইসলামাবাদে পৌঁছাতে পারেন ভ্যান্স।

এই সফর যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও সম্ভাব্যভাবে ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হলেও আলোচনার বিস্তারিত ও অংশগ্রহণকারীদের বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।