Web Analytics

যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেড় মাস বয়সী কন্যাসন্তানসহ জামিনে মুক্তি পান। সোমবার রাতে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক ও সহিংসতার মামলায় তেজগাঁও রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাতে তিনি তার নবজাতক সন্তানকে নিয়ে কারাগারে প্রবেশ করেন।

মানবিক বিবেচনায় মঙ্গলবার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিচারক মোস্তাফিজুর রহমানের স্বাক্ষর বাকি থাকায় তাৎক্ষণিক মুক্তি সম্ভব হয়নি, ফলে মা ও শিশুকে এক রাত কারাগারে থাকতে হয়। বুধবার সকালে জামিনের নথিতে স্বাক্ষর সম্পন্ন হলে তা কারাগারে পাঠানো হয় এবং যাচাই শেষে সকাল সাড়ে ১১টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, জামিনের কাগজপত্র যাচাই শেষে শিল্পী বেগম ও তার সন্তানকে মুক্তি দেওয়া হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।