Web Analytics

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, টানা ২১ ঘণ্টার আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। রোববার সকালে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা ছাড়াই পাকিস্তান ত্যাগের পরিকল্পনা করছে, যা তিনি ‘দুঃসংবাদ’ হিসেবে উল্লেখ করেন। ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানকে জানিয়েছিল, তবে তেহরান সেগুলো মেনে নেয়নি। ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশটির পরমাণু সক্ষমতা ধ্বংস করা হয়েছে, তবে ভবিষ্যতে ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি না করে সে বিষয়ে আরও দৃঢ় প্রতিশ্রুতি প্রয়োজন।

অন্যদিকে, আল জাজিরা জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্রের দাবিকে অতিরিক্ত ও বেআইনি বলে উল্লেখ করেন এবং বলেন, আলোচনার সফলতা ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতির ওপর নির্ভর করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।