Web Analytics

হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসির আনুষ্ঠানিক সংবাদমাধ্যম সেপাহ নিউজে এ দাবি প্রকাশ করা হয়েছে। তবে কথিত ঘটনাটি কবে ঘটেছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য নেই।

প্রতিবেদন অনুযায়ী, এ দাবি নিয়ে মার্কিন সামরিক বাহিনী কোনো তথ্য জানায়নি। ড্রোনটি কীভাবে ধ্বংস করা হয়েছে বা কেশম দ্বীপের আকাশে সেটির উপস্থিতির পরিস্থিতি কী ছিল, সে সম্পর্কেও আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এমকিউ-১ প্রিডেটর জেনারেল অ্যাটমিক্স নির্মিত যুক্তরাষ্ট্রের একটি দূরনিয়ন্ত্রিত মনুষ্যবিহীন আকাশযান। এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও সামরিক অভিযানে ব্যবহৃত হয়। শুরুতে নজরদারি ড্রোন হিসেবে এর নাম ছিল আরকিউ-১। ২০০২ সালে এজিএম-১১৪ হেলফায়ার ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার পর বহুমুখী সক্ষমতার কারণে এর নাম এমকিউ-১ করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।