Web Analytics

জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি জাতির সঙ্গে ধোঁকা ও গাদ্দারি করে যাত্রা শুরু করেছে। রোববার রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধাদের নিয়ে আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। জুলাই শহীদরা কোনো দলের সম্পত্তি নয়, কিন্তু তাদের নিয়ে রাজনৈতিক স্বার্থে বিভাজন সৃষ্টি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হয়েছে।

এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে রাজপথে নামার প্রস্তুতি রয়েছে এবং গণআন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।