Web Analytics

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা, যা আগের দামের তুলনায় ১২ দশমিক ৩১ শতাংশ বেশি। বুধবার বিকেলে বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয় এবং নতুন দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে ফার্নেস অয়েলের লিটারপ্রতি দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়।

জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবার ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে এ জ্বালানির দাম নির্ধারণ করে আসছে কমিশন। সর্বশেষ এই সমন্বয় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।