Web Analytics

শ্রীলঙ্কার ঘুষ ও দুর্নীতি দমন কমিশন সাবেক নৌবাহিনী প্রধান ফ্লিট অ্যাডমিরাল ওয়াসান্থা কারান্নাগোদাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে যোশিথা রাজাপাকসেকে যোগ্যতা ছাড়াই নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে অবৈধভাবে সহায়তা করেছিলেন। ৭৩ বছর বয়সী কারান্নাগোদাকে শুক্রবার হেফাজতে নেওয়া হয়। ২০০৬ সালের ওই নিয়োগের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে কলম্বো থেকে এএফপি জানিয়েছে।

২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের শেষ পর্যায়ে কারান্নাগোদা নৌবাহিনীর প্রধান ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। যোশিথা রাজাপাকসে গত মাসে সরকারি অর্থে ব্রিটেনের ডার্টমাউথ নৌ কলেজে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে পরে জামিন পান। কারান্নাগোদার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে এবং ২০২৫ সালে ব্রিটেন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০০৮-০৯ সালে ১১ তরুণকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের মামলাও পুনরুজ্জীবিত হয়েছে।

২০২৪ সালে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ক্ষমতায় আসার পর রাজাপাকসে পরিবার ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি ও আলোচিত অপরাধের মামলাগুলো নতুন গতি পেয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।