Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে থাকা বাণিজ্যিক ট্যাংকারগুলোকে মার্কিন পাহারায় পার করে দেওয়ার একটি এসকর্ট মিশন চালুর কথা বিবেচনা করছেন। সোফান সেন্টারের বিশ্লেষক কেনেথ কাটজম্যান জানান, ট্রাম্প নতুন করে যুদ্ধ শুরু না করেই ইরানের সঙ্গে চলমান অচলাবস্থার সমাধান করতে চান।

কাটজম্যান বলেন, ইরানের পক্ষ থেকে কোনো অগ্রগতি না দেখা গেলে ট্রাম্প সম্ভবত এই এসকর্ট মিশনের দিকেই এগোবেন। এতে উপসাগরীয় দেশগুলো ও ইরাকের মতো মিত্র রাষ্ট্রগুলো উপকৃত হবে, যদিও ইরানের ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে। তিনি সতর্ক করেন, ইরান যদি এই মিশনে হামলা চালায়, তাহলে আলোচনার ধারা বদলে যাবে এবং ট্রাম্পের হাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি অচলাবস্থা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষেই যাবে। ইরানকে তেল উৎপাদন কমাতে হতে পারে, যা দেশটির অর্থনীতিতে তীব্র সংকট সৃষ্টি করবে। তেলের দাম বাড়া ট্রাম্পের জন্য কিছুটা রাজনৈতিক চ্যালেঞ্জ হলেও ইরানের পরিস্থিতি হবে আরও কঠিন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।