Web Analytics

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যার ঘটনায় সিয়াম ওরফে ইমন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষোভ থেকে সিয়াম পরিকল্পিতভাবে বিন্তিকে হত্যা করে।

পুলিশ জানায়, বুধবার রাতে রায়েরবাজার হাই স্কুলের শিক্ষার্থী বিন্তি ছোট ভাইকে মসজিদে রেখে কেনাকাটায় বের হলে হাজারীবাগের হায়দার হোটেল সংলগ্ন গলিতে সিয়াম তার ওপর হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার আগে তারা একসঙ্গে হাঁটছিল। একপর্যায়ে সিয়াম ধারালো ছুরি দিয়ে বিন্তিকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তারের সময় সিয়ামের কাছ থেকে রক্তমাখা ছুরি ও পোশাক উদ্ধার করা হয়। সে হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে এবং দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।