কক্সবাজার জেলার রামুতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ আয়েশা বেগম নামে এক নারী কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ ফেব্রুয়ারি বিকেলে খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। রামু থানার একটি মামলার পলাতক আসামি আব্দুল্লাহ তার বোন আয়েশা বেগমের সঙ্গে মিলে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করেছিলেন বলে জানায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে জিয়াউর রহমানের বাড়িতে তল্লাশি চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) অলক বিশ্বাস জানান, তল্লাশিকালে বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়াড় থেকে ৫০ হাজার পিস এবং দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচ থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আয়েশা বেগমকে গ্রেপ্তার করা হয়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।