Web Analytics

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলার অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বা টিপিএস বাতিলের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন আবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করেছে। বুধবার জরুরি এই আবেদন করে বিচার বিভাগ সান ফ্রান্সিসকোভিত্তিক জেলা আদালতের বিচারক এডওয়ার্ড চেনের রায় স্থগিত চেয়েছে। চেন রায় দিয়েছিলেন, ভেনেজুয়েলীয়দের টিপিএস বাতিলের এখতিয়ার প্রশাসনের নেই। শুক্রবার থেকে রায়টি কার্যকর হওয়ার কথা।

প্রশাসনের দাবি, টিপিএস পুনর্বহাল হলে অভিবাসন নীতি বাস্তবায়নে বড় বাধা তৈরি হবে। তাদের ভাষ্য অনুযায়ী, সর্বোচ্চ ৩৩২টি বহিষ্কারের আদেশ কার্যকর করা যাবে না এবং কাজের অনুমতিও দিতে হবে। ফেডারেল সরকারের আইনজীবীরা বলেছেন, শুক্রবারের আগে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করলে আটক থাকা প্রায় ১ হাজার ৮০০ ভেনেজুয়েলার নাগরিককে মুক্তি দিতে হতে পারে।

নীতির বিরুদ্ধে মামলা করা অভিবাসী ও অধিকারকর্মীদের সংগঠন জানিয়েছে, আগের সুপ্রিম কোর্ট হস্তক্ষেপের পর অনেক টিপিএসধারীকে আটক করা হয়েছে। কারও বিচ্ছেদ ঘটেছে যুক্তরাষ্ট্রের নাগরিক সন্তানদের সঙ্গে, কাউকে ভেনেজুয়েলায় বা অপরিচিত তৃতীয় দেশে পাঠানো হয়েছে। বাইডেন প্রশাসন প্রায় ৬ লাখ ভেনেজুয়েলীয়ের টিপিএস ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।