Web Analytics

চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে তফসিলি ব্যাংকগুলোকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক অফিসে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না। পাশাপাশি কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং প্রয়োজনে শেয়ারিং ব্যবস্থা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা অবলম্বন করতে হবে। অপ্রয়োজনে বাতি, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখতে হবে এবং অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করতে হবে। ব্যাংক ভবনের আলোকসজ্জা ও ডিজিটাল বোর্ড ব্যবহারে নির্ধারিত সময়সূচি মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের লক্ষ্য হলো জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ সংকটের সময়ে জাতীয় পর্যায়ে সাশ্রয়ী নীতি বাস্তবায়ন করা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।