Web Analytics

রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ ও উৎপাদন প্রক্রিয়া সহজ করতে অনুমোদিত শিল্পপ্রতিষ্ঠানের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানিতে আমদানি নিবন্ধন সনদ বা আইআরসির বাধ্যবাধকতা শিথিল করেছে সরকার। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য-১ অধিশাখা জারি করা প্রজ্ঞাপনে এ সংশোধনের কথা জানানো হয়। আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এ সংশোধনী এনে এ সুবিধা দেওয়া হয়েছে।

সংশোধিত বিধানে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির পাশাপাশি কারখানার যন্ত্র সচল রাখতে মেরামত ও রক্ষণাবেক্ষণসামগ্রী আমদানির সুযোগ রাখা হয়েছে। সিমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও ফাংশনাল পোশাক তৈরির বিশেষ কৃত্রিম তন্তুর কাপড় আকার ও সাইজের বাধা ছাড়াই আমদানি করা যাবে। তবে এ ক্ষেত্রে বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশ লাগবে।

কটন ফেব্রিক, ম্যান-মেইড ফাইবার ও সিনথেটিক ফেব্রিকের সঙ্গে অন্যান্য উপকরণও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি রপ্তানিকারকেরা নির্ধারিত শর্তে কাঁচামাল ও মোড়কসামগ্রী আনতে পারবেন। বেসরকারি আমদানিকারকদের বীমার কাগজপত্র পণ্য খালাসের সময় ইলেকট্রনিকভাবে কাস্টমসে জমা দিতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।