Web Analytics

শনিবার থেকে রোববার দুপুর পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে মোট ৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়া এবং নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, গতকাল বাতিল হওয়া মদিনা ও জেদ্দাগামী দুটি ফ্লাইট আজ বিকেল ও সন্ধ্যায় ছাড়বে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, রিয়াদ, জেদ্দা ও মাস্কাটগামী ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে চলবে, তবে দুবাই, আবুধাবী, শারজাহ ও দোহাগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকবে। যাত্রীদের নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।