Web Analytics

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে বুধবার সকালে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালালে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এতে ৬০ বছর বয়সী ওই ব্যক্তি নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন। প্রায় ৩০ মিনিটের পতাকা বৈঠকেও সমাধান না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এ সময় বিএসএফের এক সুবেদার গুলি করার নির্দেশ দিলে বিজিবি পাল্টা হুঁশিয়ারি দেয় যে তারা বসে থাকবে না এবং প্রয়োজনে জবাব দেবে। স্থানীয়রাও লাঠি হাতে বিএসএফকে হুঁশিয়ারি দেয়। বর্তমানে ওই বৃদ্ধ নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন এবং সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, বিজিবি ও এলাকাবাসী মিলে পুশইন প্রতিরোধ করেছে এবং বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।