Web Analytics

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় রোববার রাতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের নাম মাসুদ হোসেন, তিনি সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে রাসেল নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পালানোর সময় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাসুদ হোসেন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন জানান, লাশ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।