Web Analytics

শরীয়তপুরের মো. জসিম উদ্দিন নিজের একটি কিডনি দান করে স্ত্রী মিনারা বেগমের জীবন বাঁচিয়েছেন। গত ৫ মার্চ ঢাকার শ্যামলী সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে মিনারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং স্বামী ও সন্তানকে নিয়ে ঢাকায় ভাড়া বাসায় চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগতে শুরু করেন মিনারা বেগম। পরে তার দুটি কিডনি বিকল হয়ে যায় এবং একটি টিউমার ধরা পড়ে। তার মা কিডনি দিতে রাজি হলেও হার্টের সমস্যার কারণে তা সম্ভব হয়নি। আর্থিক ও মানসিক সংকটে পড়েও জসিম উদ্দিন নিজেই কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০০৭ সালে তাদের বিয়ে হয় এবং তাদের একমাত্র ছেলে বর্তমানে ঢাকায় নবম শ্রেণিতে পড়ছে।

কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন স্বপন এই ঘটনাকে ভালোবাসা ও আত্মত্যাগের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে দম্পতির সুস্থতা কামনা করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।