Web Analytics

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় রেহাইচরে সেতু সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে ৩৩ বছর ধরে সেতুতে টোল আদায় চলছে। টোল বন্ধের দাবিতে বারবার স্মারকলিপি প্রদান ও আন্দোলন করলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংসদ অধিবেশনে সড়কমন্ত্রীর কাছে টোল বন্ধের দাবি জানালেও তা কার্যকর হয়নি।

বক্তারা হুঁশিয়ারি দেন, আগামী বছরও টোল আদায় অব্যাহত থাকলে তারা সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে নামবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।