Web Analytics

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী, পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২০ মে ২০২৬) রাতে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ জন নারী, ২ জন পুরুষ ও ৪ জন শিশুকে আটক করে। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অন্যদিকে নিমতলা ও মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযানে আসামিবিহীন ৮১ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।