Web Analytics

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ ডিসেম্বর পর্যন্ত পিছিয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানির জন্য কারাবন্দি দুই আসামিকে আদালতে হাজির করা হয়।

সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করে। তবে আসামিপক্ষের সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকায় তাদের পক্ষে সময়ের আবেদন করা হয়। আংশিক শুনানি শেষে বিচারক পরবর্তী শুনানির তারিখ ১০ ডিসেম্বর নির্ধারণ করেন। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলাটি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ২০২৪ সালের ১৩ আগস্ট সদরঘাটের ২ নম্বর মসজিদের কাছে অভিযান চালায়। অভিযোগপত্রে বলা হয়েছে, সালমান এফ রহমান ও আনিসুল হক যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজেদের কাছে রেখেছিলেন এবং জব্দ করা মুদ্রার পক্ষে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ওই বছরের ১৩ সেপ্টেম্বর মামলা হয় এবং গত বছরের ৩০ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।