Web Analytics

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সাবেক প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে রক্ষা করতে ইসরাইল ও প্রতিবেশী দেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন। এক ওয়েবিনারে তিনি বলেন, ইরান থেকে মাত্র ১০০ মাইল দূরে কাতারে সেন্টকমের অগ্রবর্তী সদর দফতর স্থাপন করা কৌশলগতভাবে ভুল। তিনি জানান, ২০২২ সালে তিনি ও অন্যান্য কর্মকর্তারা বাইডেন প্রশাসনকে সতর্ক করেছিলেন যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের ঘাঁটিগুলো ইরানের হামলার মুখে ঝুঁকিপূর্ণ, তবে প্রশাসন প্রস্তাবটি নাকচ করে।

ম্যাকেঞ্জি বলেন, বর্তমান ঘাঁটি ব্যবস্থা স্নায়ুযুদ্ধকালীন উত্তরাধিকার, যা এখনকার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইরানের হামলা মার্কিন বাহিনীকে উপসাগরীয় উপকূল থেকে দূরে সরতে বাধ্য করেছে। তিনি উল্লেখ করেন, ইসরাইল ঘাঁটি স্থাপন, আকাশসীমা ব্যবহার ও প্রবেশাধিকারে কম সীমাবদ্ধতা এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে।

তার প্রস্তাব, উপসাগরীয় ঘাঁটিগুলোকে কেবল জ্বালানি নেওয়ার কাজে ব্যবহার করে দীর্ঘমেয়াদে ইসরাইল, মিশর ও সৌদি আরবের লোহিত সাগর উপকূলে ঘাঁটি স্থাপন করা উচিত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।