Web Analytics

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মোবাইল চুরির মামলায় ১৫ বছর বয়সি এক শিশুকে আসামি করার ঘটনায় আইনি ও মানবিক প্রশ্ন উঠেছে। শিশুটি কান্নাজড়িত কণ্ঠে দাবি করেছে, সে চুরি করেনি। পরিবারের অভিযোগ, প্রকৃত অভিযুক্তের সঙ্গে অজান্তে মোবাইল বিক্রি করতে যাওয়ায় তাকে মামলায় জড়ানো হয়েছে। তারা নিরপেক্ষ তদন্ত ও শিশুটির মুক্তি দাবি করেছে।

শিশুটির বাবা আবুল কাসেম জানান, ওসি নাজির আলম শিশুটির বক্তব্য গুরুত্ব না দিয়ে ৩৮০, ৪১১ ও ৩৪ ধারায় মামলা করেছেন এবং জন্মসনদে বয়স ১৫ হলেও মামলায় ১৬ বছর দেখিয়েছেন। পরিবারের দাবি, শিশুটিকে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয় এবং পরে খাগড়াছড়িতে শিশু হাজত না থাকায় গাজীপুরে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, শিশু সংশ্লিষ্ট মামলায় তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় বিশেষ সতর্কতা প্রয়োজন। তারা শিশুটির নির্দোষ প্রমাণ পেলে মুক্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, ওসি নাজির আলম জানান, জিজ্ঞাসাবাদে শিশুটি চুরির কথা স্বীকার করেছে বলেই তাকে আসামি করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।