Web Analytics

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে, আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহসম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

তারিকুল ইসলাম পদত্যাগপত্রে আরও অনুরোধ জানান যে, যথাযথ প্রক্রিয়ায় তার পদত্যাগ গ্রহণ করা হোক। তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণের জন্যই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২৭ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।