Web Analytics

হবিগঞ্জে ফেসবুকে পোস্টের সূত্র ধরে এক বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধ বালু ব্যবসার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মমিনুল ইসলাম মমিন রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের সুতাং ব্রিজ সংলগ্ন এলাকা, পুরাসুন্দা ও চুনারুঘাটের জোয়ার লালচাঁন এলাকা থেকে নৌকাযোগে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে একটি চক্র। এসব বালু রাজিউড়া ইউনিয়নের চানপুর খেলার মাঠে এনে রাখা হয় এবং পরে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

‘জম জম এন্টারপ্রাইজ’ নামে একটি ফেসবুক পেজে বালু বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়, যেখানে মমিনুল ইসলামের মোবাইল নম্বর উল্লেখ ছিল এবং তার ব্যক্তিগত আইডি থেকেও বিজ্ঞাপনটি শেয়ার করা হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনে সুতাং নদীর প্রবাহ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং নদীতীরে ভাঙন দেখা দিয়েছে। মমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করলেও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টগুলো মুছে ফেলা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।