Web Analytics

রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাংকের বিশ্লেষণে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা প্রায় চার হাজারে পৌঁছাতে পারে। বর্তমানে বিশ্বজুড়ে ৩ হাজার ১১০ জন বিলিয়নিয়ার রয়েছেন, যা ২০৩১ সালের মধ্যে ২৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৯১৫ জনে দাঁড়াবে। গবেষণায় আরও দেখা গেছে, অন্তত ৩০ মিলিয়ন ডলার সম্পদের মালিক মাল্টিমিলিয়নিয়ারের সংখ্যা ২০২১ সালের ১ লাখ ৬২ হাজার ১৯১ জন থেকে বেড়ে এখন ৭ লাখ ১৩ হাজার ৬২৬ জনে পৌঁছেছে।

প্রতিষ্ঠানটির গবেষণাপ্রধান লিয়াম বেইলি জানিয়েছেন, প্রযুক্তি খাত, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে প্রাপ্ত মুনাফা ধনী ব্যক্তিদের সম্পদ দ্রুত বাড়িয়েছে। তিনি বলেন, প্রযুক্তি ও এআই ব্যবসা সম্প্রসারণের সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে, যা দ্রুত বিপুল সম্পদ অর্জনের সুযোগ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়বে—২০২৬ সালের ২৩ জন থেকে ২০৩১ সালে ৬৫ জনে পৌঁছাবে।

বিশ্বব্যাপী ধনী-দরিদ্র বৈষম্যও বাড়ছে। ‘ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি’ প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ০.০০১ শতাংশ মানুষ দরিদ্র জনগোষ্ঠীর মোট সম্পদের তিন গুণের বেশি নিয়ন্ত্রণ করে, আর অক্সফাম জানিয়েছে গত বছর রেকর্ডসংখ্যক নতুন বিলিয়নিয়ার তৈরি হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।