Web Analytics

রাজধানীর পল্লবী এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাজুল (তাইজুল) ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটি ৫ মার্চ পল্লবী থানায় দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, তাজুল পরিবহন, ফুটপাতের বাজার, ঝুট কাপড় ও ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন।

সিআইডির অনুসন্ধানে দেখা যায়, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে তাজুল ৩ কোটি ৮৩ লাখ টাকার আয় দেখালেও তার প্রকৃত সম্পদের পরিমাণ ৪ কোটি ২৭ লাখ টাকার বেশি। ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের হিসাব না মেলায় ১ কোটি ৫৫ লাখ টাকার উৎস অজানা পাওয়া গেছে। এছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জে তার ইটভাটা অবৈধভাবে স্থাপন, জমি ক্রয়ে প্রকৃত মূল্য গোপন এবং জাল অডিট রিপোর্ট তৈরির প্রমাণও পাওয়া গেছে।

সিআইডি জানায়, অর্থপাচার ও আর্থিক অপরাধ দমনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আদালতের আদেশে তাজুলের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬ লাখ ৩৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।