Web Analytics

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না এবং সাংবাদিকেরা এখন থেকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্ভয়ে ও নির্বিঘ্নে কাজ করবেন। শুক্রবার তিনি রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬-এর অরিয়েন্টেশন ও সদ্য সমাপ্ত এসএসসি-দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যম নিয়ন্ত্রণের যেকোনো উদ্যোগ থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন এবং গণমাধ্যমকে আরও স্বাধীন করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তবে বাক্‌স্বাধীনতার নামে কাউকে হেয় করা বা কারও জন্য সামাজিক হুমকি তৈরি হয়, এমন লেখালেখি থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান তিনি। স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতাও জরুরি বলে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী জানান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ বা পিআইবির মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি চলছে। সঠিক ও দায়িত্বশীল সংবাদ নিশ্চিত করতে সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখার লক্ষ্যে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও তিনি জানান। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোনো নির্দেশ বা নিয়ন্ত্রণ আরোপ করতে চায় না এবং অনিয়ম দেখলে সাংবাদিকদের আওয়াজ তোলার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।